← Quran

Ash-Sharh الشرح

8 verses · makkah

94:1
أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ

আমরা কি আপনার বক্ষ আপনার কল্যাণে প্রশস্ত করে দেইনি?

94:2
وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ

আর আমরা অপসারণ করেছি আপনার ভার,

94:3
ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ

যা আপনার পিঠ ভেঙ্গে দিচ্ছিল।

94:4
وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ

আর আমরা আপনার (মর্যাদা বৃদ্ধির) জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি।

94:5
فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا

সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে,

94:6
إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا

নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে।

94:7
فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ

অতএব আপনি যখনই অবসর পান তখনই কঠোর ইবাদাতে রত হোন

94:8
وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب

আর আপনার রবের প্রতি গভীর মনোযোগী হোন।

Bengali: Dr. Abu Bakr Muhammad Zakaria · Dr. Abu Bakr Muhammad Zakaria

Tafsir and word by word in the app