← Quran

Ad-Duhaa الضحى

11 verses · makkah

93:1
وَٱلضُّحَىٰ

শপথ পূর্বাহ্নের,

93:2
وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ

শপথ রাতের যখন তা হয় নিঝুম –

93:3
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ

আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নি এবং শক্ৰতাও করেন নি।

93:4
وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ

আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববতী সময়ের চেয়ে শ্রেয়।

93:5
وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ

আর অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন।

93:6
أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ

তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পান নি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন ;

93:7
وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ

আর তিনি আপনাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন।

93:8
وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ

আর তিনি আপনাকে পেলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাব মুক্ত করলেন।

93:9
فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ

কাজেই আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন না।

93:10
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ

আর প্রার্থীকে ভর্ৎসনা করবেন না।

93:11
وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ

আর আপনি আপনার রবের অনুগ্রহের কথা জানিয়ে দিন।

Bengali: Dr. Abu Bakr Muhammad Zakaria · Dr. Abu Bakr Muhammad Zakaria

Tafsir and word by word in the app