← Quran

At-Tariq الطارق

17 verses · makkah

86:1
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ

শপথ আসমানের এবং রাতে যা আবির্ভূত হয় তার;

86:2
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ

আর কিসে আপনাকে জানাবে ‘রাতে যা আবির্ভূত হয়’ তা কী?

86:3
ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ

উজ্জ্বল নক্ষত্ৰ।

86:4
إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ

প্রত্যেক জীবের উপরই তত্ত্বাবধায়ক রয়েছে।

86:5
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ

অতএব, মানুষ যেন চিন্তা করে দেখে তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে!

86:6
خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ

তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্থলিত পানি হতে,

86:7
يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ

এটা নিৰ্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য থেকে।

86:8
إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ

নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম।

86:9
يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ

যেদিন গোপন বিষয় পরীক্ষিত হবে

86:10
فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ

সেদিন তার কোনো সামর্থ্য থাকবে না এবং সাহায্যকারীও নয়।

86:11
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ

শপথ আসমানের, যা ধারণ করে বৃষ্টি

86:12
وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ

এবং শপথ যমীনের, যা বিদীর্ণ হয়,

86:13
إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ

নিশ্চয় আল-কুরআন মীমাংসাকারী বাণী।

86:14
وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ

এবং এটা নিরর্থক নয়।

86:15
إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا

তারা ভীষণ ষড়যন্ত্র করে

86:16
وَأَكِيدُ كَيۡدٗا

এবং আমিও ভীষণ কৌশল করি।

86:17
فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا

অতএব, কাফিরদেরকে অবকাশ দিন; তাদেরকে অবকাশ দিন কিছু কালের জন্য।

Bengali: Dr. Abu Bakr Muhammad Zakaria · Dr. Abu Bakr Muhammad Zakaria

Tafsir and word by word in the app