Al-A'la الأعلى
19 verses · makkah
আপনি আপনার সুমহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন,
যিনি সৃষ্টি করেন অতঃপর সুঠাম করেন।
আর যিনি নির্ধারণ করেন অতঃপর পথনির্দেশ করেন,
আর যিনি তৃণাদি উৎপন্ন করেন,
পরে তা ধূসর আবর্জনায় পরিণত করেন।
শীঘ্রই আমরা আপনাকে পাঠ করাব, ফলে আপনি ভুলবেন না ,
আল্লাহ্ যা ইচ্ছে করেন তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন যা প্ৰকাশ্য ও যা গোপনীয়।
আর আমরা আপনার জন্য সুগম করে দেব সহজ পথ।
অতঃপর উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দিন;
যে ভয় করে সেই উপদেশ গ্ৰহণ করবে।
আর তা উপেক্ষা করবে যে নিতান্ত হতভাগ্য,
যে ভয়াবহ আগুনে দগ্ধ হবে,
তারপর সেখানে সে মরবেও না বাঁচবেও না।
অবশ্যই সাফল্য লাভ করবে যে পরিশুদ্ধ হয়।
এবং তার রবের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে।
কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও,
অথচ আখিরাতই উৎকৃষ্ট ও স্থায়ী।
নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে---
ইব্রাহীম ও মূসার সহীফাসমূহে।
Bengali: Dr. Abu Bakr Muhammad Zakaria · Dr. Abu Bakr Muhammad Zakaria