← Quran

Al-'Adiyat العاديات

11 verses · makkah

100:1
وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا

শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির,

100:2
فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا

অতঃপর যারা ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে,

100:3
فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا

অতঃপর যারা অভিযান করে প্রভাতকালে,

100:4
فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا

ফলে তারা তা দ্বারা ধূলি উৎক্ষিপ্ত করে;

100:5
فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا

অতঃপর তা দ্বারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পরে।

100:6
إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ

নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ

100:7
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ

আর নিশ্চয় সে এ বিষয়ে সাক্ষী,

100:8
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ

আর নিশ্চয় সে ধন-সম্পদের আসক্তিতে প্রবল।

100:9
۞ أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ

তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে,

100:10
وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ

আর অন্তরে যা আছে তা প্ৰকাশ করা হবে?

100:11
إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٖ لَّخَبِيرُۢ

নিশ্চয় তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।

Bengali: Dr. Abu Bakr Muhammad Zakaria · Dr. Abu Bakr Muhammad Zakaria

Tafsir and word by word in the app