← Quran
Al-Balad البلد
20 verses · makkah
90:1
لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ
আমি শপথ করছি এ নগরের
90:2
وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ
আর আপনি এ নগরের অধিবাসী,
90:3
وَوَالِدٖ وَمَا وَلَدَ
শপথ জন্মদাতার ও যা সে জন্ম দিয়েছে।
90:4
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ
নিঃসন্দেহে আমরা মানুষকে সৃষ্টি করেছি কষ্ট-ক্লেশের মধ্যে।
90:5
أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ
সে কি মনে করে যে, কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না?
90:6
يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا
সে বলে, ‘আমি প্রচুর অর্থ নিঃশেষ করেছি।’
90:7
أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ
সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?
90:8
أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ
আমরা কি তার জন্য সৃষ্টি করিনি দুচোখ ?
90:9
وَلِسَانٗا وَشَفَتَيۡنِ
আর জিহ্বা ও দুই ঠোঁট ?
90:10
وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ
আর আমরা তাকে দেখিয়েছি দু’টি পথ।
90:11
فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ
তবে সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করেনি।
90:12
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ
আর কিসে আপনাকে জানাবে--- বন্ধুর গিরিপথ কী?
90:13
فَكُّ رَقَبَةٍ
এটা হচ্ছে: দাসমুক্তি
90:14
أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ
অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্যদান—
90:15
يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ
ইয়াতীম আত্মীয়কে,
90:16
أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ
অথবা দারিদ্র-নিষ্পেষিত নিঃস্বকে,
90:17
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ
তদুপরি সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দিয়েছে ধৈর্য ধারণের, আর পরস্পর উপদেশ দিয়েছে দয়া অনুগ্রহের ;
90:18
أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ
তারাই সৌভাগ্যশালী।
90:19
وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ
আর যারা আমাদের আয়াতসমূহে কুফরী করেছে, তারাই হতভাগ্য।
90:20
عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ
তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ আগুনে।
Bengali: Dr. Abu Bakr Muhammad Zakaria · Dr. Abu Bakr Muhammad Zakaria
Tafsir and word by word in the app