← Quran

Al-Fajr الفجر

30 verses · makkah

89:1
وَٱلۡفَجۡرِ

শপথ ফজরের,

89:2
وَلَيَالٍ عَشۡرٖ

শপথ দশ রাতের,

89:3
وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ

শপথ জোড় ও বেজোড়ের

89:4
وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ

শপথ রাতের যখন তা গত হয়ে থাকে –—

89:5
هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٞ لِّذِي حِجۡرٍ

নিশ্চয়ই এর মধ্যে শপথ রয়েছে বোধসম্পন্ন ব্যক্তির জন্য।

89:6
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ

আপনি দেখেননি আপনার রব কি (আচরণ) করেছিলেন ‘আদ বংশের---

89:7
إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ

ইরাম গোত্রের প্রতি--- যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের?---

89:8
ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ

যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি ;

89:9
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ

এবং সামূদের প্রতি?- যারা উপত্যকায় পাথর কেটে ঘর নির্মাণ করেছিল;

89:10
وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ

এবং কীলকওয়ালা ফির‘আউনের প্রতি?

89:11
ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ

যারা দেশে সীমালংঘন করেছিল,

89:12
فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ

অতঃপর সেখানে অশান্তি বৃদ্ধি করেছিল।

89:13
فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ

ফলে আপনার রব তাদের উপর শাস্তির কশাঘাত হানলেন।

89:14
إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ

নিশ্চয় আপনার রব সতর্ক দৃষ্টি রাখেন।

89:15
فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ

মানুষ তো এরূপ যে, তার রব যখন তাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করে, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন।’

89:16
وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ

আর যখন তাকে পরীক্ষা করেন তার রিয্ক সংকুচিত করে, তখন সে বলে, ‘আমার রব আমাকে হীন করেছেন।’

89:17
كـَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ

কখনো নয়। বরং তোমরা ইয়াতীমকে সম্মান কর না

89:18
وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ

এবং তোমরা মিসকীনকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত কর না,

89:19
وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلٗا لَّمّٗا

আর তোমরা উত্তরাধিকারের সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেল,

89:20
وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبّٗا جَمّٗا

আর তোমরা ধন-সম্পদ খুবই ভালবাস;

89:21
كـَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكّٗا دَكّٗا

কখনো নয়। যখন যমীনকে চূর্ণ- বিচূর্ণ করা হবে ,

89:22
وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفّٗا صَفّٗا

আর যখন আপনার রব আগমন করবেন ও সারিবদ্ধভাবে ফেরেশ্তাগণও,

89:23
وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٖ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ

আর সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, তখন এ স্মরণ তার কি কাজে আসবে?

89:24
يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي

সে বলবে, ‘হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম?”

89:25
فَيَوۡمَئِذٖ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٞ

সেদিন তাঁর শাস্তির মত শাস্তি কেউ দিতে পারবে না

89:26
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٞ

এবং তাঁর বাঁধার মত বাঁধতে কেউ পারবে না।

89:27
يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ

হে প্রশান্ত আত্মা!

89:28
ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةٗ مَّرۡضِيَّةٗ

তুমি তোমার রবের কাছে ফিরে আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে,

89:29
فَٱدۡخُلِي فِي عِبَٰدِي

অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও,

89:30
وَٱدۡخُلِي جَنَّتِي

আর আমার জান্নাতে প্ৰবেশ কর।

Bengali: Dr. Abu Bakr Muhammad Zakaria · Dr. Abu Bakr Muhammad Zakaria

Tafsir and word by word in the app