← Quran

At-Takwir التكوير

29 verses · makkah

81:1
إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ

সূর্যকে যখন নিষ্প্রভ করা হবে,

81:2
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ

আর যখন নক্ষত্ররাজি খসে পড়বে,

81:3
وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ

আর পর্বতসমূহকে যখন চলমান করা হবে,

81:4
وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ

আর যখন পূর্ণগর্ভা মাদী উট উপেক্ষিত হবে ,

81:5
وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ

আর যখন বন্য পশুগুলো একত্র করা হবে,

81:6
وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ

আর যখন সাগরকে অগ্নি-উত্তাল করা হবে,

81:7
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ

আর যখন আত্মাগুলোকে সমগোত্রীয়দের সাথে মিলিয়ে দেয়া হবে ,

81:8
وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ

আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে,

81:9
بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ

কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?

81:10
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ

আর যখন আমলনামাগুলো উন্মোচিত করা হবে,

81:11
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ

আর যখন আসমানের আবরণ অপসারিত করা হবে,

81:12
وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ

আর যখন জাহান্নামকে ভীষণভাবে প্ৰজ্জ্বলিত করা হবে,

81:13
وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ

আর যখন জান্নাত নিকটবর্তী করা হবে,

81:14
عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ

তখন প্ৰত্যেক ব্যক্তিই জানবে সে কি উপস্থিত করেছে।

81:15
فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ

সুতরাং আমি শপথ করছি পশ্চাদপসরণকারী নক্ষত্রের,

81:16
ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ

যা চলমান, অপসৃয়মাণ,

81:17
وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ

শপথ রাতের যখন তা শেষ হয়

81:18
وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ

শপথ প্ৰভাতের যখন তার আবির্ভাব হয়,

81:19
إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ

নিশ্চয়ই এ কুরআন সম্মানিত রাসূলের আনীত বাণী

81:20
ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ

যে সামর্থ্যশালী, আরশের মালিকের কাছে মর্যাদা সম্পন্ন,

81:21
مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ

সে মান্য সেখানে, বিশ্বাসভাজন।

81:22
وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ

আর তোমাদের সাথী উন্মাদ নন,

81:23
وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ

তিনি তো তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন,

81:24
وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ

তিনি গায়েবী বিষয় সম্পর্কে কৃপণ নয়।

81:25
وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ

আর এটা কোনো অভিশপ্ত শয়তানের বাক্য নয়।

81:26
فَأَيۡنَ تَذۡهَبُونَ

কাজেই তোমরা কোথায় যাচ্ছ?!

81:27
إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ

এ তো শুধু সৃষ্টিকুলের জন্য উপদেশ,

81:28
لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ

তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্য।

81:29
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ

আর তোমরা ইচ্ছে করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ্ ইচ্ছে করেন।

Bengali: Dr. Abu Bakr Muhammad Zakaria · Dr. Abu Bakr Muhammad Zakaria

Tafsir and word by word in the app