← Quran

An-Nazi'at النازعات

46 verses · makkah

79:1
وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقٗا

শপথ নির্মমভাবে উৎপাটনকারীদের,

79:2
وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطٗا

আর মৃদুভাবে বন্ধনমুক্তকারীদের

79:3
وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحٗا

আর তীব্ৰ গতিতে সন্তরণকারীদের,

79:4
فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقٗا

আর দ্রুতবেগে অগ্রসরমানদের,

79:5
فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا

অতঃপর সব কাজ নির্বাহকারীদের।

79:6
يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ

সেদিন প্রকম্পিতকারী প্রকম্পিত করবে,

79:7
تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ

তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী ,

79:8
قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ

অনেক হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে,

79:9
أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ

তাদের দৃষ্টিসমূহ ভীতি-বিহ্বলতায় নত হবে।

79:10
يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ

তারা বলে, ‘আমরা কি আগের অবস্থায় ফিরে যাবই---

79:11
أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ

চূৰ্ণবিচূর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও?’

79:12
قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ

তারা বলে, ‘তাই যদি হয় তবে তো এটা এক সর্বনাশা প্ৰত্যাবর্তন।’

79:13
فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ

এ তো শুধু এক বিকট আওয়াজ,

79:14
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ

তখনই ময়দানে তাদের আবির্ভাব হবে।

79:15
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ

আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি?

79:16
إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى

যখন তাঁর রব পবিত্র উপত্যকা ‘তুওয়া’য় তাঁকে ডেকে বলেছিলেন,

79:17
ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ

‘ফির‘আউনের কাছে যান, সে তো সীমালঙ্ঘন করেছে,’

79:18
فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ

অতঃপর বলুন, ‘তোমার কি আগ্ৰহ আছে যে, তুমি পবিত্র হও—

79:19
وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ

‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথপ্রদর্শন করি, যাতে তুমি তাঁকে ভয় কর?’

79:20
فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ

অতঃপর তিনি তাকে মহানিদর্শন দেখালেন।

79:21
فَكَذَّبَ وَعَصَىٰ

কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হল।

79:22
ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ

তারপর সে পিছনে ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল।

79:23
فَحَشَرَ فَنَادَىٰ

অতঃপর সে সকলকে সমবেত করে ঘোষণা দিল,

79:24
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ

অতঃপর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব।’

79:25
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ

অতঃপর আল্লাহ্ তাকে আখেরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন।

79:26
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّمَن يَخۡشَىٰٓ

নিশ্চয় যে ভয় করে তার জন্য তো এতে শিক্ষা রয়েছে।

79:27
ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا

তোমাদেরকে সৃষ্টি করা কঠিন, না আসমান সৃষ্টি? তিনিই তা নির্মাণ করেছেন;

79:28
رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا

তিনি এর ছাদকে সুউচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

79:29
وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا

আর তিনি এর রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্ৰকাশ করেছেন এর সূর্যালোক;

79:30
وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ

আর যমীনকে এর পর বিস্তৃত করেছেন।

79:31
أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا

তিনি তা থেকে বের করেছেন তার পানি ও তৃণভূমি,

79:32
وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا

আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন;

79:33
مَتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ

এসব তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর ভোগের জন্য।

79:34
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ

অতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে

79:35
يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ

মানুষ যা করেছে তা সে সেদিন স্মরণ করবে,

79:36
وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ

আর প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্য,

79:37
فَأَمَّا مَن طَغَىٰ

সুতরাং যে সীমালঙ্ঘন করে

79:38
وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا

এবং দুনিয়ার জীবনকে অগ্ৰাধিকার দেয়।

79:39
فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ

জাহান্নামই হবে তার আবাস।

79:40
وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ

আর যে তার রবের অবস্থানকে ভয় করে এবং কুপ্রবৃত্তি হতে নিজকে বিরত রাখে

79:41
فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ

জান্নাতই হবে তার আবাস।

79:42
يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا

তারা আপনাকে জিজ্ঞেস করে, ‘কিয়ামত সম্পর্কে, তা কখন ঘটবে?’

79:43
فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ

তা আলোচনার কি জ্ঞান আপনার আছে?

79:44
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ

এর পরম জ্ঞান আপনার রবেরই কাছে;

79:45
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا

যে এটার ভয় রাখে আপনি শুধু তার সতর্ককারী।

79:46
كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا

যেদিন তারা তা দেখতে পাবে সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ায় মাত্ৰ এক সন্ধ্যা অথবা এক প্ৰভাত অবস্থান করেছে!

Bengali: Dr. Abu Bakr Muhammad Zakaria · Dr. Abu Bakr Muhammad Zakaria

Tafsir and word by word in the app