← Quran

Al-Humazah الهمزة

9 verses · makkah

104:1
وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ

দুর্ভোগ প্রত্যেকের, যে পিছনে ও সামনে লোকের নিন্দা করে,

104:2
ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ

যে সম্পদ জমায় ও তা বার বার গণনা করে;

104:3
يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ

সে ধারণা করে যে, তার অর্থ তাকে অমর করে রাখবে ;

104:4
كـَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ

কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়;

104:5
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ

আর আপনাকে কিসে জানাবে হুতামা কী?

104:6
نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ

এটা আল্লাহর প্রজ্বলিত আগুন ,

104:7
ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ

যা হৃদয়কে গ্ৰাস করবে ;

104:8
إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ

নিশ্চয় এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে

104:9
فِي عَمَدٖ مُّمَدَّدَةِۭ

দীর্ঘায়িত স্তম্ভসমূহে।

Bengali: Dr. Abu Bakr Muhammad Zakaria · Dr. Abu Bakr Muhammad Zakaria

Tafsir and word by word in the app