← Quran

Al-Mursalat المرسلات

50 verses · makkah

77:1
وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا

শপথ কল্যাণস্বরূপ প্রেরিত বায়ুর,

77:2
فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا

অতঃপর প্রলয়ংকরী ঝটিকার,

77:3
وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرٗا

শপথ প্ৰচণ্ড সঞ্চালনকারীর,

77:4
فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا

অতঃপর সুস্পষ্টরূপে পার্থক্যকারীর,

77:5
فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا

অতঃপর তাদের, যারা মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ---

77:6
عُذۡرًا أَوۡ نُذۡرًا

ওযর-আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্য

77:7
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ

নিশ্চয় তোমাদেরকে যে প্ৰতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যম্ভাবী।

77:8
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ

যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত করা হবে,

77:9
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ

আর যখন আকাশ বিদীর্ণ করা হবে

77:10
وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ

আর যখন পর্বতমালা চূৰ্ণবিচূর্ণ করা হবে

77:11
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ

আর যখন রাসূলগণকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে ,

77:12
لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ

এসব স্থগিত রাখা হয়েছে কোন্ দিনের জন্য?

77:13
لِيَوۡمِ ٱلۡفَصۡلِ

বিচার দিনের জন্য।

77:14
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ

আর আপনাকে কিসে জানাবে বিচার দিন কী?

77:15
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

77:16
أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ

আমরা কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?

77:17
ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ

তারপর আমরা পরবর্তীদেরকে তাদের অনুগামী করব।

77:18
كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ

অপরাধীদের প্রতি আমরা এরূপই করে থাকি।

77:19
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

77:20
أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ

আমরা কি তোমাদেরকে তুচ্ছ পানি হতে সৃষ্টি করিনি?

77:21
فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ

তারপর আমরা তা রেখেছি নিরাপদ আধারে,

77:22
إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ

এক নির্দিষ্ট কাল পর্যন্ত,

77:23
فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ

অতঃপর আমরা পরিমাপ করেছি, সুতরাং আমরা কত নিপুণ পরিমাপকারী!

77:24
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

77:25
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا

আমরা কি যমীনকে সৃষ্টি করিনি ধারণকারীরূপে,

77:26
أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا

জীবিত ও মৃতের জন্য?

77:27
وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا

আর আমরা তাতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি।

77:28
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

77:29
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

তোমরা যাতে মিথ্যারোপ করতে, চল তারই দিকে।

77:30
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ

চল তিন শাখাবিশিষ্ট আগুনের ছায়ার দিকে,

77:31
لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ

যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে,

77:32
إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ

নিশ্চয় জাহান্নাম উৎক্ষেপন করবে বৃহৎ স্ফুলিংগ অট্টালিকাতুল্য,

77:33
كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ

তা যেন পীতবর্ণ উটের শ্রেণী,

77:34
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

সেদিন দুর্ভোগ মিথ্যারূপকারীদের জন্য।

77:35
هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ

এটা এমন এক দিন যেদিন না তারা কথা বলবে ,

77:36
وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ

আর না তাদেরকে অনুমতি দেয়া হবে ওযর পেশ করার।

77:37
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

77:38
هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ

‘এটাই ফয়সালার দিন, আমরা একত্র করেছি তোমাদেরকে এবং পূৰ্ববর্তীদেরকে।’

77:39
فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ

অতঃপর তোমাদের কোনো কৌশল থাকলে তা প্রয়োগ কর আমার বিরুদ্ধে।

77:40
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

77:41
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ

নিশ্চয় মুত্তাকীরা থাকবে ছায়ায় ও প্রস্রবণ বহুল স্থানে,

77:42
وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ

আর তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে।

77:43
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

‘তোমাদের কর্মের পুরস্কারস্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার কর।’

77:44
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ

এভাবে আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি।

77:45
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

77:46
كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ

তোমরা খাও এবং ভোগ করে নাও অল্প কিছুদিন, তোমরা তো অপরাধী।

77:47
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

77:48
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ

যখন তাদেরকে বলা হয়, রুকু কর তখন তারা রুকু করে না।

77:49
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

77:50
فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ

কাজেই তারা কুরআনের পরিবর্তে আর কোন্ কথায় ঈমান আনবে!

Bengali: Dr. Abu Bakr Muhammad Zakaria · Dr. Abu Bakr Muhammad Zakaria

Tafsir and word by word in the app