← Quran

Al-Ma'arij المعارج

44 verses · makkah

70:1
سَأَلَ سَآئِلُۢ بِعَذَابٖ وَاقِعٖ

এক ব্যক্তি চাইল, সংঘটিত হোক শাস্তি যা অবধারিত ---

70:2
لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعٞ

কাফিরদের জন্য, এটাকে প্রতিরোধ করার কেউ নেই।

70:3
مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ

এটা আসবে আল্লাহর কাছ থেকে, যিনি উর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী।

70:4
تَعۡرُجُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٖ

ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উর্ধ্বগামী হয় এমন এক দিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর ।

70:5
فَٱصۡبِرۡ صَبۡرٗا جَمِيلًا

কাজেই আপনি ধৈর্য ধারণ করুন পরম ধৈৰ্য।

70:6
إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدٗا

তারা ঐ দিনকে মনে করে সুদূর,

70:7
وَنَرَىٰهُ قَرِيبٗا

কিন্তু আমরা দেখছি তা আসন্ন

70:8
يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ

সেদিন আকাশ হবে গলিত ধাতুর মত

70:9
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ

এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত

70:10
وَلَا يَسۡـَٔلُ حَمِيمٌ حَمِيمٗا

এবং সুহৃদ সুহৃদের খোঁজ নেবে না,

70:11
يُبَصَّرُونَهُمۡۚ يَوَدُّ ٱلۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِي مِنۡ عَذَابِ يَوۡمِئِذِۭ بِبَنِيهِ

তাদেরকে করা হবে একে অপরের দৃষ্টিগোচর। অপরাধী সেদিনের শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে,

70:12
وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ

আর তার স্ত্রী ও ভাইকে,

70:13
وَفَصِيلَتِهِ ٱلَّتِي تُـٔۡوِيهِ

আর তার জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত,

70:14
وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ يُنجِيهِ

আর যমীনে যারা আছে তাদের সবাইকে, তারপর যাতে এটি তাকে মুক্তি দেয়।

70:15
كـَلَّآۖ إِنَّهَا لَظَىٰ

কখনই নয়, নিশ্চয় এটা লেলিহান আগুন,

70:16
نَزَّاعَةٗ لِّلشَّوَىٰ

যা মাথার চামড়া খসিয়ে দেবে।

70:17
تَدۡعُواْ مَنۡ أَدۡبَرَ وَتَوَلَّىٰ

জাহান্নাম সে ব্যক্তিকে ডাকবে, যে সত্যের প্রতি পিঠ দেখিয়েছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল।

70:18
وَجَمَعَ فَأَوۡعَىٰٓ

আর যে সম্পদ পুঞ্জীভূত করেছিল অতঃপর সংরক্ষিত করে রেখেছিল।

70:19
۞ إِنَّ ٱلۡإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا

নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অতিশয় অস্থিরচিত্তরূপে ।

70:20
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعٗا

যখন বিপদ তাকে স্পর্শ করে সে হয় হা-হুতাশকারী।

70:21
وَإِذَا مَسَّهُ ٱلۡخَيۡرُ مَنُوعًا

আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ;

70:22
إِلَّا ٱلۡمُصَلِّينَ

তবে সালাত আদায়কারীগণ ছাড়া,

70:23
ٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ دَآئِمُونَ

যারা তাদের সালাতে সর্বদা প্রতিষ্ঠিত,

70:24
وَٱلَّذِينَ فِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ مَّعۡلُومٞ

আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে

70:25
لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ

যাচ্ঞাকারী ও বঞ্চিতের,

70:26
وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوۡمِ ٱلدِّينِ

আর যারা প্রতিদান দিবসকে সত্য বলে বিশ্বাস করে।

70:27
وَٱلَّذِينَ هُم مِّنۡ عَذَابِ رَبِّهِم مُّشۡفِقُونَ

আর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত-সন্ত্রস্ত---

70:28
إِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَيۡرُ مَأۡمُونٖ

নিশ্চয় তাদের রবের শাস্তি হতে নিঃশঙ্ক থাকা যায় না;

70:29
وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ

আর যারা নিজেদের যৌনাঙ্গসমূহের হিফাযতকারী,

70:30
إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ

তাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ছাড়া, এতে তারা নিন্দনীয় হবে না—

70:31
فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ

তবে কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালঙ্ঘনকারী---

70:32
وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ

আর যারা তাদের আমানতও প্রতিশ্রুতি রক্ষাকারী,

70:33
وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمۡ قَآئِمُونَ

আর যারা তাদের সাক্ষ্যসমূহে অটল,

70:34
وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ

আর যারা তাদের সালাতের হিফাযত করে ---

70:35
أُوْلَٰٓئِكَ فِي جَنَّٰتٖ مُّكۡرَمُونَ

তারাই সম্মানিত হবে জান্নাতসমূহে।

70:36
فَمَالِ ٱلَّذِينَ كَفَرُواْ قِبَلَكَ مُهۡطِعِينَ

কাফিরদের হল কি যে, তারা আপনার দিকে ছুটে আসছে,

70:37
عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ

ডান ও বাম দিক থেকে, দলে দলে।

70:38
أَيَطۡمَعُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُدۡخَلَ جَنَّةَ نَعِيمٖ

তাদের প্রত্যেকে কি এ প্রত্যাশা করে যে, তাকে প্রবেশ করানো হবে প্রাচুর্যময় জান্নাতে ?

70:39
كـَلَّآۖ إِنَّا خَلَقۡنَٰهُم مِّمَّا يَعۡلَمُونَ

কখনো নয় , আমরা তাদেরকে যা থেকে সৃষ্টি করেছি তা তারা জানে।

70:40
فَلَآ أُقۡسِمُ بِرَبِّ ٱلۡمَشَٰرِقِ وَٱلۡمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ

অতএব, আমি শপথ করছি উদয়াচলসমূহ এবং অস্তাচলসমূহের রবের – অবশ্যই আমরা সক্ষম

70:41
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيۡرٗا مِّنۡهُمۡ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ

তাদের চেয়ে উৎকৃষ্টদেরকে তাদের স্থলবর্তী করতে এবং এতে আমরা অক্ষম নই।

70:42
فَذَرۡهُمۡ يَخُوضُواْ وَيَلۡعَبُواْ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي يُوعَدُونَ

অতএব তাদেরকে বাক-বিতণ্ডা ও খেল-তামাশায় মত্ত থাকতে দিন– যে দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয় তার সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত।

70:43
يَوۡمَ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ سِرَاعٗا كَأَنَّهُمۡ إِلَىٰ نُصُبٖ يُوفِضُونَ

সেদিন তারা কবর থেকে বের হবে দ্রুতবেগে, মনে হবে তারা কোনো লক্ষ্যস্থলের দিকে ধাবিত হচ্ছে

70:44
خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۚ ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ

অবনত নেত্রে; হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে; এটাই সে দিন, যার বিষয়ে সতর্ক করা হয়েছিল তাদেরকে।

Bengali: Dr. Abu Bakr Muhammad Zakaria · Dr. Abu Bakr Muhammad Zakaria

Tafsir and word by word in the app